মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নবীনগর পৌরসভার ডাম্পিং স্টেশন এর উদ্বোধন করলেন এবাদুল করিম বুলবুল

Reading Time: 2 minutes

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার বর্জ্য ও পয়ঃনিষ্কাশন আধুনিকায়নের লক্ষ্যে পৌর এলাকার জল্লা গ্রামে পৌরসভার ডাম্পিং স্টেশনটি উদ্বোধন করলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।শুক্রবার বিকেলে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। মাননীয় প্রধান মন্ত্রী ভীশন ৪১ বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে একসাথে সম্মিলিত ভাবে কাজ করতে হবে তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব এবং সকলের সুখে স্বাচ্ছন্দে বসবাস করতে পারব। নবীনগরের উন্নয়নের জন্য আমরা যত বড় বড় প্রকল্প হাতে নিয়েছে ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের পথে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিভ শংকর দাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম নজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে ময়লা নিয়ে গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছিল। পৌরসভার খাদ্য গুদামের সামনে বীজ সংলগ্ন নদীর পানি দূষণ সহ ময়লার দুর্গন্ধে পথচারীরাও অতিষ্ঠ হয়ে পড়েছিল।
এ ব্যাপারে নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস বলেন, আগে থেকেই মাঝিকড়া খাদ্য গুদামের সামনে ময়লা ফেলা হতো, তারই ধারাবাহিকতায় আমার সময় কালে ওইখানে ময়লা ফেলেছি, তাতে আমার কিছু করার ছিল না পৌরসভার নির্দিষ্ট কোন ময়লা ফেলানোর জায়গা না থাকার কারণে খাদ্য গুদামের সামনে বজ্র ফেলেছি। ডাম্পিং স্টেশনের কিছু কাজ ও সমাপ্ত থাকার কারণে স্টেশনটি উদ্বোধন করতে পারছিলাম না।
স্থানীয় সাংসদ মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে
পৌর এলাকার দীর্ঘদিনের দাবি ডাম্পিং স্টেশন টি আজ উদ্বোধন করার ঘোষণা করা হয়। তারই ফলশ্রুতিতে পৌরবাসীর দীর্ঘদিনের দাবি আজ পূরণ হয়েছে। নাগরিকদের সুবিধার্থে পৌরবাসীকে সবধরনের সহযোগিতা করতে চাই এই ডাম্পিং স্টেশনটি জায়গা সহ প্রায় ৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com