বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি শুরু

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে শুকনো মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৫ জুলাই) ভারতের মেঘালয় রাজ্য থেকে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে দেশে শুকনো মরিচের প্রথম চালান আসে।
বন্দর সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো ভারত থেকে দেড় টন শুকনো মরিচ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি করেন ব্যবসায়ী সোহেল এন্টারপ্রাইজের মালিক হাফিজুল ইসলাম জুয়েল। নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আগে ১৯ টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও এখন নতুন করে আরো একটি পণ্য যোগ হলো শুকনা মরিচ।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমাদের এ বন্দর দিয়ে আমদানি যোগ্য পন্যের মধ্যে যোগ হলো শুকনা মরিচ। আমার ব্যবসায়ীরা আরো নতুন নতুন পণ্য আমদানি করতে আগ্রহী আছি। সরকারি সহযোগিতা পেলে আমরা এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করতে পারবো৷ তিনি আরো বলেন, এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করার জন্য আমরা ইতোমধ্যে এলসি দিয়েছি। এছাড়াও সুপারি, শুটকি মাছ ও ফলমূল আমদানির পরিকল্পনা আছে আমাদের।

এ বিষয়ে নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) পার্থ ঘোষ বলেন, এই বন্দর ব্যবহার করে পাথর ও কয়লা আমদানি করা হয়। শনিবার এ বন্দর দিয়ে পরীক্ষামুলকভাবে শুকনা মরিচ আমদানি করা হয়েছে। ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে সকল বৈধপণ্য আমদানি করতে পারবেন। তাই কাঁচা মরিচসহ সকল বৈধপণ্য আমদানি করতে সরকারিভাবে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com