শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নাটোরের সিংড়ায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

Reading Time: < 1 minute

পায়েল হোসেন রিন্টু, নিজস্ব সংবাদদাতা :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি। বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধার মুখে পরে। এসময় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বাসষ্ট্যান্ড অভিমুখে বের হলে পুলিশি বাধার মুখে পরে। সামনে এগোতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও গত একাদ্বশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, রুহুল আমিন, বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আঃ মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ। উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, নিরপেক্ষ নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বাধার তীব্র নিন্দা জানাই। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আজ সিংড়ার সাপ্তাহিক হাটের দিন, বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকায় গেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে, সেজন্য তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com