বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রী পলককে বিএনপি নেতার কটূক্তি আ’লীগের বিক্ষোভ

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর-৩ সিংড়া আসনের সাংসদ এড. জুনাইদ আহমেদ পলককে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর কটুক্তির প্রতিবাদেবিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জয় বাংলার মোড় দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, আঃ রাজ্জাক খান, আব্দুল ওয়াদুদ মোল্লা, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com