শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

নালিতাবাড়ীতে গলাকাটা মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুর প্রতিনিধি : শাহ কামাল (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার লোহার ব্রিজ সংলগ্ন হরে খালের পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ কামাল ওই এলাকার মৃত জুবেদ আলীর ছেলে ।
থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী কুত্তামারা এলাকার লোহার ব্রিজ সংলগ্ন হরে নামক খালের পাড়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে নালিতাবাড়ী থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ কামাল নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী শেফালি বেগম জানান, তার স্বামী শাহ কামাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ির পাশের গড়াকুড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেনি। পরে শুক্রবার সকালে হরে খালের পাড়ে তার লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, এই ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com