শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ পাবনার ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

নালিতাবাড়ীতে ফেব্রিক্স কাটিং ও সেলাই প্রশিক্ষন অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তৃণমূল নারীদের উদ্যোগক্তা হিসেবে গড়ে তুলতে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ দিনব্যাপী ফেব্রিক্স কাটিং ও সেলাই কৌশল প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ অক্টোবর) সনদপত্র বিতরণের মধ্য দিয়ে ওই প্রশিক্ষণের সমাপ্ত হয়। পৌরশহরের আড়াই আনী বাজারের জেবা প্লাজায় এসএমই ফাউন্ডেশন ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এই প্রশিক্ষণের আয়োজন করেন।এতে শেরপুর জেলা নারী উদ্যোগক্তা সোসাইটির সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান আরা মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের কর্পোরেট এজিএম দেলোয়ার হোসেন, শেরপুর জেলা বিসিকের সম্প্রসারন কর্মকর্তা আতাউর রহমান ও সাংবাদিক হুমায়ুন মুজিব। প্রশিক্ষণ দেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক সাবা নওরীন পলি ও আশরাফীয়া মোর্শেদ। পরে ৩০ জন তৃণমূল নারী প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com