মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নালিতাবাড়ীতে মানহীন বোরণ সার জব্দ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মানহীন ১শ কেজি বোরণ সার জব্দ করা হয়েছে। একইসাথে ওই সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজারে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, বেষ্ট হারভেস্ট এগ্রো কেমিক্যাল কোম্পানির ‘বেষ্ট বোরণ’ নামক বোরণ সারের মধ্যে বোরিক এসিড ১৭% থাকার কথা থাকলেও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পরীক্ষা করে মাত্র ৩% পাওয়া যায়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারের সার ব্যবসায়ী মেসার্স আবির ট্টেডার্স হতে ১শ কেজি মানহীন বোরণ সার জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৫ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহসান।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন, কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com