শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নালিতাবাড়ীতে সার ও কীটনাশক ৫ ব্যবসায়ীর জরিমানা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে ভেজাল সার, অনুমোদিত ডিলার না হয়েও সার বিক্রি এবং দোকানে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ সার ও কীটনাশক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে পৌরশহর ও উপজেলার কদমতলী বাজারে ওই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ীর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। সুত্র জানায়, নালিতাবাড়ীতে কৃষককে প্রতারনার উদ্দেশ্যে বেশি দামে নকল ও ভেজাল সার বিক্রি করে আসছিল কতিপয় অসাধু সার ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় শহরের আড়াইআনী বাজারের মেসার্স শামীম এন্টারপ্রাইজকে বেশি দামে সার বিক্রয় করায় ৭ হাজার টাকা, মেসার্স আল-আমীন ট্রেডার্সকে ভেজাল ও নির্দেশ বহির্ভুত সার বিক্রয় করায় ৭ হাজার টাকা, একই প্রতিষ্ঠানের কদমতলী বাজারের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ১৫ হাজার টাকা, মেসার্স মবিন ট্রেডার্সকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং অনুমোদিত ডিলার না হয়েও সার বিক্রয় করার অপরাধে মেসার্স ইসলাম ট্রেডার্সকে ৩ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমাণা করেন ভ্রাম্যমান আদালত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com