শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:২১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নালিতাবাড়ীতে আগাম জাতের বিনাধান ১৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন আমন ধানের জাত বিনাধান ১৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মাদ্রাসা বাজারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে নালিতাবাড়ী বিনা উপ-কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা কেন্দ্রের মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সিদ্দিকুর রহমান, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, মওদুদ আহমেদ, নালিতাবাড়ী বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আহম্মেদ, কৃষিবিদ ফরহাদ হোসেন, ফার্ম ম্যানেজার কৃষিবিদ শফিকুজ্জামান ও কৃষক সরকার গোলাম ফারুক।এসময় কর্মকর্তারা জানান, বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন
আমন আবাদে বিনাধান ১৭ জাতের ধান কাটার পর কৃষকরা ওই জমিতে আবার সরিষা আবাদ করতে পারবেন। সরিষা উত্তোলনের পর পুনরায় ওই জমিতে বোরোধান আবাদ করতে পারবেন কৃষকরা। এছাড়া এই ধান আগাম জাতের হওয়ায় খাদ্যের চাহিদা পুরন ও কৃষকরা তাদের আর্থিক অভাব অনটনও দুর করতে পারবেন। এতে একই জমিতে তিনবার ফসল ফলানোয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। এ মাঠ
দিবসে এলাকার প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com