বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ তিন যুবক আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।শনিবার ( ১৪ অষ্টোবর ) ভোরে উপজেলার নন্নী গ্রামীণ ব্যাংক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া, নলবাইদকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর নবী ও ধোপাঘাট ব্রিজ এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম। একইদিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্নী গ্রামীণ ব্যাংক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। ওইসময় একটি সিএনজিতে থাকা ৩ যুবককে সন্দেহ হলে তাদের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। পরে তাদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ৩ যুবককে আটক করে পুলিশ।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, আটক তিন যুবক
দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com