বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

নিখোঁজের ২৬ ঘণ্টা পর সিয়ামের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
পদ্মায় নিখোঁজের ২৬ ঘণ্টা পরে উদ্ধার হল সিয়ামের(১১) মরদেহ। শনিবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত সিয়াম রাজশাহী মহানগরীর চর সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে। সে নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক বলেন, সকাল থেকে তাদের উদ্ধার অভিযান চলছে। তার অংশ হিসেবে চারঘাটে ইউসুফপুর এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় ভেসে যাওয়া সিয়ামকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। তবে এখনো সাজিদ(১২) নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।রাজশাহী নৌ পুলিশের এসআই শাহরিয়ার বলেন, চারঘাট এলাকা থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আমাদের নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে নগরীর সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই কিশোর। তারা হলেন- চর সাতবাড়িয়া গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোঃ সিয়াম(১১) ও চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে মোঃ সাজিদ(১২)। উদ্ধারে দ্বিতীয় দিনের মত কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com