শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রংপুরে ১২ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, আওয়ামী সরকারের দমন-পীড়ন নির্যাতনের বিরুদ্ধে ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও বিদুৎ-গ্যাস এবং চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রংপুর বিভাগীয় সমাবেশ করেছে ১২ দলীয় জোট।গতকাল শনিবার দুপুরে নগরী শাপলা চত্বর এলাকায় ১২ দলীয় জোট রংপুর বিভাগের আয়োজনে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন সাকিব, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রংপুর জেলার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), লেবার পার্টি, বাংলাদেশ এলডিপি, জমিয়তে উলামে ইসলাম, এনডিপি, জাগপা, মুসলিম লীগ, ইসলামী ঐকজোট ও বাংলাদেশ ইসলামীক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও রংপুর জেলা ও মহানগরসহ বিভাগের আট জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ভোটারবিহীন সরকার তার পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। ক্ষমতা টেকানোর জন্য সীমাহীন দমন-পীড়ন করছে। কিন্তু সরকার ভুলে গেছে দমন-পীড়ন করে পৃথিবীর কোন স্বৈরাচার শক্তি টিকতে পারেনি। এই সরকার পারবে না। চলমান বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ যুগপৎ কর্মসূচিতে সরকার অব্যাহত উস্কানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। সরকারের যাবতীয় উস্কানি হামলা ও দমন-পীড়ন মোকাবলা করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে যুগপৎ ধারায় আরো বেগবান করার জন্য সব বিরোধী দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হা-হুতাশ করছে। সামনে রমজান মাস এখনই দ্রব্যমূল্য নিয়ে মানুষ আতঙ্কে আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com