বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জবাব দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগের জবাব দিতে রাজশাহীর আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রবিবার সকাল ১১ টার দিকে তিনি রাজশাহী যুগ্ম জেলা ও দায়ো জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন। যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। গত শুক্রবার মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এই নোটিশে রোববার তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী রোববার আদালতে হাজির হয়েছেন এই চিত্রনায়িকা। কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছিল, নির্বাচনী আচরণবিধি লংঘন করে গত বৃহস্পতিবার তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভোটের প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না তা স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মাহিয়া মাহিকে নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে মাহি বলেন, আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না। নির্বাচনী অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোন আচরণবিধি লংঘন করিনি। আমি আদালতে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com