বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ গ্রেফতার!

নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ গ্রেফতার!

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় ০৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে অভিযুক্ত ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন অর রশিদ গ্রেফতার। অদ্য ৩১ ডিসেম্বর কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে ও তার আইনজীবী জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। গত ০৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় আহত আরমান মীর (২৫) নামে এক যুবক কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডা. ইউনুস সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন অর রশিদ ১৮ নাম্বার আসামি হন। সেই মামলায় অদ্য ৩১ ডিসেম্বর কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে এবং তার আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com