মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নীলফামারীর ডোমারে ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
ফুটবলে নারীদের এগিয়ে নিতে ভিন্ন মাত্রায় নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রংপুর জেলা নারী ফুটবল দল। শনিবার (২রা ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে অংশগ্রহণ করে পঞ্চগড় জেলা নারী ফুটবল দল বনাম রংপুর জেলা নারী ফুটবল দল। এতে পঞ্চগড় জেলা নারী ফুটবল দলের বিপক্ষে শিলার ২টি ও রূপার ১টি জয়সূচক গোলে ৩-০ ব্যবধানে জয় পায় রংপুর জেলা নারী ফুটবল দল। খেলায় আরও উপস্থিত ছিলেন—ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, জেলা পরিষদ সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, স্বাগতিক ডোমার নারী ফুটবল দল, রংপুর বিভাগের ৬টি জেলা ও রাজশাহী বিভাগের একটি জেলা নারী ফুটবল দল সহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com