মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, ‘বহু’ যাত্রী আহত

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, ‘বহু’ যাত্রী আহত নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, ‘বহু’ যাত্রী আহত

Reading Time: < 1 minute

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বন্ধরয়েছে।

নিজেস্ব সংবাদদাতা:

ঈদের ঘরমুখো যাত্রীদের নিয়ে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি বগুড়ায় লাইনচ্যুত হয়েছে। এতে বহু যাত্রী আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই ছাদের যাত্রী বলে পুলিশ জানিয়েছে; এছাড়া এ দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে; এতে বিভিন্ন স্টেশনের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই মাহফুজুর রহমান বলেছেন, বগুড়ার সান্তাহার উপজেলার তিলকপুরে দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এসআই মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে।

“সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুসময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।”
এ ঘটনায় ট্রেনের আনুমানিক ৪০-৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান। এ দুর্ঘটনায় কারোর প্রাণহানির খবর আসেনি।

আহতদের নওগাঁ ও আদমদিঘী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কতজন আহত হয়েছে তা এখনও জানা যায়নি। পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান বলেন, “ঘটনাস্থলে সিঙ্গেল রেললাইন হওয়ায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ আছে।”
ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছেন এসপি মেহেদী হাসান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com