বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

নেতা হতে হলে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হতে হবে/ শেখ হাসিনার নির্দেশ মানতে হবে- ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
পাবনা ২০ অক্টোবর ২০২২
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয়। তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গিয়েছেন। তাঁর সংগঠনের নেতা হতে হলে তাঁর আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু পাবনা, সাথিয়ার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন কলেজ মাঠে অায়োজিত  আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন। সংগঠনের নিষ্ক্রিয় কর্মীদের বিষয়ে ডেপুটি স্পীকার বলেন, পদ-পদবী নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের কর্মী হতে হলে মানুষের কাছে যেতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মাদক-ধুমপানমুক্ত আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। আর দেশকে ২০৪১ সালের মাঝে কাংখিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোঃ শামসুল হক টুকু বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনই সংবিধান ও নির্বাচনী আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আমি বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানাচ্ছি। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল জব্বারের সঞ্চালনায়  সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া। উপজেলার সাধারণ সম্পাদক মোঃ তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, মোঃ হাসান আলী খান, মোঃ রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, আব্দুল মালেক বাবলু, সাখাওয়াত হোসেন সাকা, এস   এম আলমগীর হোসেন, শ্রী কার্তিক চন্দ বক্তব্য রাখেন। এছাড়া বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত/- (মোঃ শোয়াইব) সহকারী পরিচালক (গনসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com