সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নেতৃত্বের গুণেই আওয়ামীলীগ  রাজনৈতিক আদর্শে অন্যদের জন্য অনুকরনীয় – এমপি প্রিন্স 

Reading Time: < 1 minute

এম.জে সুলভ, পাবনা:
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন,নেতৃত্বের গুণেই আওয়ামীলীগ  রাজনৈতিক আদর্শে অন্যদের জন্য অনুকরনীয়। সেই নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে অনুসরণ করেই আমাদের পথচলা।  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবগঠিত কমিটির বিষয়ে তিনি বলেন, আমার বিশ্বাস এই কমিটি আগামী নির্বাচনে এই অঞ্চলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে।   আগামীতে নৌকাকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আযম দুলাল ও সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ’র পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাবেক ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম টিপুসহ  স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com