মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনার বারহাট্টায় ৫ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা ১

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনা বারহাট্টায় লাইসেন্স না থাকায় এক ডেন্টাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং চার ডায়াগানস্টিককে লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকালে বারহাট্টা হাসপাতাল রোড এবং বারহাট্টা অডিটোরিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এই সময় ৫ টি ডায়াগনস্টিক সেন্টার কে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বারহাট্টা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজ রহমান এবং বারহাট্টা থানার এস আই নবী হোসেন অংশ নেন।এসময় সহকারী কমিশনার (ভূমি)ফয়জুর রহমান বলেন, আজ পরিচালিত অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অডিটোরিয়াম এর সামনে আলফা ডেন্টাল এর লাইসেন্স না থাকার কারনে সিলগালা করা হয়েছে। হাসপাতাল রোডে চার প্রতিষ্ঠানের ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’,’ ইক্বরা ডায়াগনস্টিক সেন্টার’, ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘পদ্ম ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার কারনে জরিমানা করা হয়েছে।তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের বিভিন্ন অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com