শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নেশার টাকা না পেয়ে গৃহবধুকে তিনতলা থেকে ফেলে দিলেন স্বামী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিয়েছে স্বামী মোঃ আনিক (২৪)।  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মোঃ আনিক মহানগরীর বোয়ালিয়া থানাধীন পাঠানপাড়া এলাকার রবিউল ইসলাম ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন।  তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথা কাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা ছাদ থেকে ফেলে দেয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ভার করে  রামেক হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে আনিক পালাতক রয়েছে তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, আহত গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি ৪১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com