বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নেশার টাকা না পেয়ে নিজ পিতাকে কুপিয়ে হত্যা!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহনগরীতে নেশার টাকা না পেয়ে জুয়েল হোসেন (৫০) নামে এক পিতাকে কুপিয়ে হত্যা করেছে তারই মাদকাসক্ত ছেলে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানাধিন অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা মাদকাশক্ত পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।
নিহত জুয়েল হোসেনের মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)।
নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে ছেলে মমিনুল ইসলাম পিয়াস তার বাবাকে ছুরিকাঘাত করেছে। পরে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুনি পিয়াসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়াস তার পিতাকে ছুরিকাঘাত করেছে বলে স্বিকার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com