মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাঝিমাল্লা সহ মেঘনা নদীতে ট্রলার ডুবি এক জনের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ,নোয়াখালী :
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ১২জন মাঝিমাল্লাসহ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১১জন জেলেকে আশেপাশে থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ দুর্ঘটনায় নিখোঁজের সাড়ে ৭ঘন্টা পর গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কোস্টগার্ড হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চর বগুলা এলাকার মেঘনা নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার করে।
নিহত শ্যামল চন্দ্র জলদাস (৩০) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া চর বগুলা মার্কেট এলাকার মতিলাল চন্দ্র জলদাসের ছেলে। এর আগে একই দিন দুপুর ১টার দিকে ১২জন মাঝিমাল্লাসহ দুপুর ১টার দিকে প্রবল স্রোতের কবলে পড়ে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজীর ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com