রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী

পকেট কমিটির প্রতিবাদে পাবনা ঈশ্বরদী ছাত্রলীগ পদবঞ্চিতদের বিক্ষোভ

Reading Time: < 1 minute

এম, আর রাসেল ঈশ্বরদী, পাবনা:
সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করে, জেলা শহর থেকে একতরফা কমিটি ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের পদবঞ্চিত নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাওনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, আশিক হায়দার বিশাল, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা রাতুল হাসানসহ প্রমুখ ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫ বছর পর জেলার নেতৃবৃন্দ উপজেলার মুল ধারার নেতৃবৃন্দের সাথে আলোচনা না করেই অবৈধ উপায়ে বিবাহিত ও জামায়াত নেতাদের সন্তানদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। তারা দ্রæত ঘোষিত কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য জেলার নেতাদের কাছে আহবান জানান। ঘোষিত কমিটি বহাল রাখা হলে জেলা কমিটিকে বয়কট করে কঠোর আন্দোলনের হুমকি দেন।
সদ্য ঘোষতি ঈশ্বরদী উপজলো ছাত্রলীগরে কমিটিতে মল্লিক মলিন মাহমুদকে সভাপত, খন্দকার আরমানকে সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের কমিটিতে আবির হোসেন শৈশবকে সভাপতি ও মারুফ হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পৌর সাধারণ সম্পাদক মারুফ হাসানের বিরুদ্ধে ২টি বিয়ে করার অভিযোগ। খন্দকার আরমান এর বাবা জামাল খন্দকার জামায়াত ইসলামের নেতা। টাকার বিনিময়ে বিবাহিত ও জামায়াত নেতার ছেলেকে পদ দেয়া হয়েছে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com