বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পণ্যবাহী ট্রাকের স্টিয়ারিংয়ে শিক্ষানবিশ ড্রাইভারদের দৌরাত্ব

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মালিকানাধীন পণ্যবাহী ট্রাকের স্টিয়ারিংয়ে শিক্ষানবিশ ড্রাইভারদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই দেশের বিভিন্ন স্থানে মালা-মাল পরিবহনে ব্যস্ত এসব ড্রাইভারদের দৌরাত্ব বন্ধ জরুরি। এমন দাবি পেশাদার বৈধ লাইসেন্সধারী ড্রাইভারদের।
এক অনুসন্ধানে জানা যায়- উপজেলায় পেশাদার বৈধ লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা প্রায় শতাধিক। এর বিপরীতে এ উপজেলায় বিভিন্ন ব্যক্তি মালিকানায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। তবে এ উপজেলায় অবৈধ শিক্ষানবিশ ড্রাইভার রয়েছে প্রায় চার শতাধিক। যারা অনেকটা অবাধে পণ্য বোঝাই ট্রাক নিয়ে গন্তব্যে ছুটে চলছেন। কখনও কখনও হাইওয়ে বা জেলা পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্বরতদের দ্বারা লঘু মামলায় জরিমানা দিলেও এর বিপরীত ব্যবস্থায় পার পেয়ে যাচ্ছেন। এ অবস্থা শুধু গাইবান্ধা জেলা ও তার উপজেলা সমূহের নয়। সারাদেশ জুড়েই ওই সব ড্রাইভারদের বেশ দৌরাত্ব রয়েছে। ফলে প্রকৃত ড্রাইভাররা তাদের কর্ম হারিয়ে হতাশায় পড়েছেন। বৈধ ও পেশাদার কয়েকজন ড্রাইভারের সাথে আমাদের কথা হলে তারা জানান, আমাদের দিয়ে গাড়ি চালালে মজুরি একটু বেশি দিতে হয়। এ কারণে আমাদের অনেকের সাথে হেলপার হিসেবে কাজের অভিজ্ঞতা থেকে ড্রাইভার পরিচয়ে যারা আছেন তাদের অনেক কম মজুরি দেওয়া হয়। এ কারণে সড়ক-মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের দাবি খোদ গোবিন্দগঞ্জে ট্রাক রয়েছে প্রায় ২’শ আর পেশাদার বৈধ ড্রাইভার রয়েছে প্রায় ১’শ। এর পরেও কোনো মালিকের গাড়ি বসে নেই। এ উপজেলায় কর্মরত বাহির এলাকার ড্রাইভারের সংখ্যাও খুব নগন্য। আমরা চাই মালিকরা প্রকৃত পেশাদার ড্রাইভারদের হাতে গাড়ির চাবি তুলে দিবে, সড়ক দুর্ঘটনার হার কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি তারা হাইওয়ে ও জেলা পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্বরতদের আরও সজাগ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com