সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পবায় পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবায় পুকুরে ভাসমান অবস্থায় দুলাল হোসেন (৪৫), নামের এক নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুর থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক দুলাল হোসেন, তিনি পবা উপজেলার মদনহাটি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, বুধবার সকালে দুলালের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালারে মর্গে পাঠায়। তবে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশও বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা ওই বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। তারা আসার পর মরদেহটি পুকুরের পানি থেকে তুলে সুরতহাল করা হয়। তবে আলামত সংগ্রহসহ আরও কিছু কাজ আছে। সব প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মধ্যে মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, নিহত দুলাল হোসেন পেশায় একজন কৃষক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাই ঘটনাটি রহস্যজনক। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ । এই ঘটনায় থানায় মামলা হবে। এদিকে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশও বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। ওই বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাজশাহীর পবায় পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পবায় পুকুরে ভাসমান অবস্থায় দুলাল হোসেন (৪৫), নামের এক নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুর থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক দুলাল হোসেন, তিনি পবা উপজেলার মদনহাটি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, বুধবার সকালে দুলালের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালারে মর্গে পাঠায়। তবে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশও বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা ওই বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। তারা আসার পর মরদেহটি পুকুরের পানি থেকে তুলে সুরতহাল করা হয়। তবে আলামত সংগ্রহসহ আরও কিছু কাজ আছে। সব প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মধ্যে মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, নিহত দুলাল হোসেন পেশায় একজন কৃষক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাই ঘটনাটি রহস্যজনক। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ । এই ঘটনায় থানায় মামলা হবে। এদিকে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশও বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। ওই বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com