শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পবায় গ্রীণ অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলায় নওহাটা গ্রীন ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পালোপাড়া উত্তরের ৫০ জন কৃষি জমি মালিকের গণ স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর, অফিসার ইনচার্জ পবাকে লিখিতভাবে জানিয়েছেন।২৫ সেপ্টেম্বর ( সোমবার) গণস্বাক্ষরিত অভিযোগগুলো উক্ত দপ্তরে দেওয়া হয়।অভিযোগ সূত্রে জানা যায়, নওহাটা পৌরসভার পালোপাড়া গ্রামের অধিকাংশ মানুষ হত-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। পালোপাড়া গ্রামের অধিকাংশ মানুষের অর্থ আয়ের উৎস হলো কৃষি দিন মজুর। প্রচুর পরিশ্রম ও দিন মজুরের মাধ্যমে কোন রকম জীবন জীবিকা পরিচালনা করে থাকেন। উপজেলা পবা ও মোহনপুর এর মাঝখানে নওহাটা এনজিবিএল গ্রীণ অটো ব্রিকস লিমিটেড অবস্থিত। উপজেলা পবা এর ১০৪ নং আলাইবিদির ও ১০২ নং পালোপাড়া মৌজা এবং উপজেলা মোহনপুর এর ৭৫ নং বসন্তকেদার মৌজার কৃষি ফসলি জমির ধান, পটল, বেগুনসহ বয়স্ক, শিশুসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৩০০ বিঘা ফসলি জমি পুড়ে গেছে। ভাটাটি বন্ধে ও কৃষকদের বাঁচাতে তাঁরা উপজেলা প্রশাসনের নিকট ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।এসব বিষয়ে জানতে এনজিবিএল গ্রীণ অটো ব্রিকস লিমিটেড এর মালিক লিংকন ও মান্নানকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি। সরেজমিনে গেলে উক্ত ভাটার কেউ মিডিয়ায় কথা বলতে রাজি হয়নি।কথা বললে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাহমুদা পারভীন জানান, কৃষিদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ফাইল দেখে বলতে হবে।জানতে চাইলে উপজেলা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে কৃষি অফিসার নিয়ে সরেজমিনে তদন্ত করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ভাটা মালিকের নিকট থেকে সমুদয় অর্থ আদায় করে তা কৃষকদের দেওয়া হবে। তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয় অবগত আছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com