শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পবায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ ৮ জুয়াড়ি আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর পবায় বিপুল পরিমান অ্যালকোহল ও জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।শনিবার রাত সাড়ে ১০টায় পবা থানার দাদপুর পশ্চিম পাড়া এলাকার দুলালের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮জুয়াড়ীকে আটক করা-সহ ৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।আটককৃত হলো: রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পশ্চিম পাড়া এলাকার মৃত ইনশের ছেলে মোঃ দুলাল আলী (২৮), বাগিচাপাড়ার তমিজ উদ্দীনের ছেলে আফজাল হোসেন পাপ্পু (৩৪), পূর্ব পাড়ার মোঃ তজিবব রহমানের ছেলে মোঃ তসলিম উদ্দীন (৪৫), বড়গাছী এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ সাদেক (২৮) ও মোঃ সালাম মন্ডলের ছেলে মোঃ রাসেল আলী (২০), ভালাম এলাকার মোঃ সাবের আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২১) এবং এয়ারপোর্ট থানার শিয়ালবেড়ের আব্দুল মান্নানের ছেলে মোঃ রুবেল আলী (৩০) ও একই এলাকার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ সোহেল রানা (২৯)।রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম।এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় জুয়া আইনে এবং আসামি দুলালের বিরুদ্ধে জুয়া আইনসহ মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com