সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ও শান্তির শহর রাজশাহীর ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পরিস্কার-পরিচ্ছন্ন ও শান্তির শহর হিসেবে রাজশাহী মহানগরীর ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই প্রশংসা করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বলেন, রাজশাহীকে দৃষ্টিনন্দন রাজশাহী বানিয়ে দিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই পরিপাটি। রাজশাহীতে যতবার এসেছি, ততবার মুগ্ধ হয়েছি। ততবার মনে হয়েছে শান্তির জায়গায় এসেছি, ভালোবাসার জায়গায় এসেছি, একটা নতুন সুন্দর পরিবেশে এসেছি। এদিকে অনুষ্ঠান শেষে টি-বাঁধ এলাকায় পদ্মাপাড়ের সৌন্দর্য্য উপভোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com