শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ থাকার চাবিকাঠি: প্রকৌশলী জাকির সরকার

পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ থাকার চাবিকাঠি: প্রকৌশলী জাকির সরকার

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলার ময়লা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠন কাজ শুরু করেছেন। গতকাল শনিবার (৩০ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলা উজানগ্রাম ইউনিয়ন পরিষদের আশপাশ সহ বিত্তিপাড়া বাজারের সমস্ত এলাকা জুড়ে এই পরিস্কার পরিচ্ছন্ন করেছেন।এ সময় ৮০জন নানা বয়সী মানুষ পরিষ্কার পরিছন্ন অভিযানে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ স্থানীয় নেতা কর্মীরা। প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, গতকাল শনিবার সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবকেরা বিত্তিপাড়া বাজারও কুষ্টিয়া খুলনা মহাসড়কের আশপাশ ও উজানগ্রাম ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকা জুড়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা জেলার মহাসড়ক ও সড়কগুলোর আশপাশ এলাকার ময়লা পরিষ্কার করব। জেলার প্রতিটি উপজেলায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার কমিটি গঠন করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকার চাবিকাঠি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। আমাদের চারপাশে পরিবেশ বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন বাজার এইসব জায়গা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাজারের আশেপাশের পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এজন্য আমরা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সদস্যরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নিয়েছি।ও বিত্তিপাড়া বাজারের আশে পাশে সরকারি পতিত জমিতে তাল গাছের বীজ রোপন করেন,উপস্থিথ ছিলেন উপসহকারী কৃষি অফিসার আশরাফ সিদ্দিকী, তিনি বলেন প্রায় তিন মাস ধরে প্রায় সাত হাজার বীজ ক্যানালের দুই পাশ,রাস্তার পাশে রোপন করেছি। এ মহৎ উদ্যোগে সাধুবাদ জনিয়েছেন স্থানীয়রা তারা বলেন ইতে পূর্বে অনেক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন দেখেছি তারা শুধু নামে মাত্র কিন্তুু এই বারই প্রথম সরজমিনে কাজ করতে দেখলাম। আমরা আর যেখানে সেখানে সময়লা ফেলব না নিদিষ্ট স্থানে ফেলব এখন থেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com