শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকসহ ২ জন নিহত

Reading Time: < 1 minute

মোঃআঃখালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগামী কোচের ধাক্কায় সড়ক দূর্ঘটনায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জাানায়, বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া নামক এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি কোচ চট্রগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া নামক এলাকায় দ্রুতগামী কোচটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ জন নিহত হন। নিহতরা হলেন গাইবান্ধা সদরের তুলশীঘাট তিনমাইল এলাকার তাহেরুল সর্দারের ছেলে রেজাউল করিম (৪৩) ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপির হোসেনপুর করতোয়াপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০) বলে জানা যায়।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ২ জন নিহতসহ বেশ কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসাথে চালক পালিয়ে গেলেও ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com