মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পলাশবাড়ীতে ১৬০বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আব্দুল্লা আল মামুন (৩৪) ও হাসিবুল ইসলাম টুটুল (২৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এদের কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার (৫ জুন) সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা এলাকার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে বিআরটিসি নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওইসব ফেনসিডিলসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লা আল মামুন রাজশাহীর তানোর উপজেলার হরিশপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও হাসিবুল ইসলাম টুটুল একই উপজেলার হরিশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com