শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পলাশবাড়ীতে দুই কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে দুই কেজি গাঁজা উদ্ধারসহ নুরেজা বেগম (৪৮) নামীয় এক নারীকে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২ মে) দুপুরে অভিযান পরিচালনা করা হয়।থানা পুলিশের এসআই আব্দুল মোত্তালেব প্রধানের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করে। এসময় রংপুর হতে শাহজাদপুরগামী বাহন পরিবহন (রংপুর-ব-১১-০০৫৫) নামীয় যাত্রীবাহী বাস তল্লাশিকালে নুরেজাকে দুই কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। নুরেজা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর আখিরারটারী গ্রামের আছাব উদ্দিনের স্ত্রী বলে জানা যায়। থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৬, তাং-০২/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com