শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

পলাশবাড়ী উপজেলা জাতীয়পার্টির ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আঙ্গিকে দলীয় নেতৃত্ব গতিশীলতার লক্ষে ৯১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়পার্টির সাবেক মন্ত্রী গাইবান্ধা-৩ নির্বাচনী আসনের ছয়বারের নির্বাচিত এমপি মরহুম ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর সুযোগ্য ছেলে প্রকৌশলী মাইনুর রাব্বী রুমান চৌধুরীকে আহবায়ক এবং জিল্লুর রহমান খাজাকে সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয়পার্টির কমিটি অনুমোদন করা হয়েছে।  গত ১৩ এপ্রিল জেলা জাতীয়পার্টির আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশীদ সরকার এবং সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন যৌথ স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির যুগ্ম আহবায়ক হলেন যথাক্রমে; আলহাজ্ব জহুরুল ইসলাম চৌধুরী (বিএসসি), আলহাজ্ব মমতাজ আলী মাস্টার, মো. হাসান কবির তোতা, মো. রবিউল হোসেন পাতা ও মো. আবু ফরহাদ মন্ডল। কমিটির সদস্যরা হলেন যথাক্রমে; মো. মাহমুদুজ্জামান সরকার বাদশা, অবসরপ্রাপ্ত কর কমিশনার আলহাজ্ব অ্যাড. মমতাজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্ডল, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, আনিছুর রহমান চৌধুরী বাদশা, আব্দুর রব সোনা (বিএসসি), সাবেক ইউপি চেয়ারম্যান এনআইএম আ. হামিদ চৌধুরী, আমিনুল ইসলাম সরকার রানা, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর মন্ডল ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু এবং অন্যান্যসহ ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য; আগামী ১৫ জুনের মধ্যে পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার সকল ইউনিয়ন সমূহের পূর্ণাঙ্গ কমিটি পুনঃগঠন করার মধ্যদিয়ে উপজেলা জাতীয়পার্টির সম্মেলন সম্পন্ন করার শর্তে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com