শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পলাশবাড়ী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ-উদ্বোধন করা হয়েছে।(৩০ জুলাই) রোববার সকালে সারাদেশের ন্যায় ৫ম পর্যায়ে নির্মানাধীন ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের অংশ হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ-উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ কোটি টাকা ব্যয়ে পলাশবাড়ী পৌরশহরের অফিসেরহাটে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদের ফলক উম্মোচন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট জাহিদ হাসান সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহান, সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ জেলা-উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com