মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাইকগাছায় দম্পতির উপর সন্ত্রাসীদের হামলা খুলনা মেডিকেলে ভর্তি

পাইকগাছায় দম্পতির উপর সন্ত্রাসীদের হামলা,খুলনা মেডিকেলে ভর্তি

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনা পাইকগাছার ৪ নং দেলুটি ইউনিয়নের সৈয়দখালীতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জেরে ২৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টা৩৫ মিনিটে মোঃ আব্দুল মজিদ সানা (৫৭) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪৭)দম্পতির উপর মৃত মোঃ রাজ্জাক মোল্লার পুত্র মোঃ আলম মোল্লার (৪৫) নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলা সহ জীবন নাশের চেষ্টা ও ঘরবাড়ি ভাংচুর করে এমন অভিযোগ উঠেছে। এসময় তার সহযোগী হিসাবে সাথে ছিলো মোঃ পীর আলী শেখ (৫৫)এর পুত্র মোঃ রাসেল শেখ (২৪), মোঃ পীর আলী শেখের স্ত্রী ছায়রা বেগম (৪৫)। মোঃ আব্দুল মজিদ সানার পুত্র মোঃ মনিরুল ইসলাম সানা জানান, আমি খবর পেয়ে জাতীয় পুলিশ সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টা জানায়, স্থানীয় বিগরদানা ক্যাম্পের পুলিশের সহায়তায় উদ্ধার হয় আমার মা এবং বাবা। পরবর্তীতে তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এই সন্ত্রাসীরা আগে অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে যার কারণে থানায় সাধারণ ডায়েরিও করি,যাহা স্থানীয়ভাবে বসাবসির মাধ্যমে মীমাংসা হয়। আমার ক্রয়কৃত জমির উপর তাদের শকুনের মত নজর পড়েছে মনে হয়, বারবার আমার পরিবারের উপর এমন আতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এ বিষয়ে আরো জানা যায়। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com