মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক।

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম:

পাইকগাছায় টাকা দিয়ে জোয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। ১৬-০৬-২১ ইং তারিখ বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গদাইপুর থেকে তাদেরকে আটক করে পুলিশ। পাইকগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিত কুমার বিশ্বাস জানান, গদাইপুরের মোবারক সরদারের পরিত্যাক্ত মুরগি খামারে টাকা দিয়ে জোয়া খেলা হচ্ছে, এমন সংবাদে অভিযান চালিয়ে গদাইপুরের বাচ্চু খাঁর ছেলে ইমান হোসেন(২২), কাদের সরদারের ছেলে ছাব্বির সরদার (২৪), মটবাটির আমির গাজির ছেলে মান্দার গাজিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় আব্দুল খালেকের ছেলে মুছা মোড়ল(৩৯) জানান, তারা দীর্ঘ দিন ধরে টাকা দিয়ে জুয়া খেলে আসছিলো। তারা একই স্থানে বার বার জুয়া না খেলে স্থান পরিবর্তন করে। গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জোনায়েদুর রহমান জানান, আমার ইউনিয়নে মাদক এবং জুয়ার ব্যপারে কঠোর অবস্থানে রয়েছি। আমি আইন শৃঙ্খলা সভায় এ বিষয়ে জানিয়ে ছিলাম। পাইকগাছা থানার সুদক্ষ অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, মাদক, জুয়া,বাল্যবিবাহের ব্যপারে কোনোরুপ ছাড় দেওয়া হবে না। আটক ৩ জনের নামে থানায় জোয়া আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com