সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পানছড়িতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে অলেন্দ্র ত্রিপুরা(৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৫ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যৌথ খামার এলাকার বাসিন্দা অলেন্দ্র ত্রিপুরাকে থৈও মারমার টিলা থেকে উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী জানান, সর্বশেষ দুপুর ১২টার দিকে গোসল করার কথা বলে তার স্বামী চলে যায়। বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না এলে খোঁজাখুঁজি করে দেখি জঙ্গলের ভেতর গাছের সঙ্গে ঝুলে আছেন আমার স্বামী।
নিহতের ছেলে মনা ত্রিপুরা জানান, আমার বাবার মানসিক সমস্যা আছে। হয়তো সে কারণে এমনটা করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিউল আজম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com