বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পানিতে ডুবে সিরাজগঞ্জের তারাশে দুই শিশুর মৃত্যু।

Reading Time: < 1 minute

সাব্বির মির্জা সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।
শিশু দুটি হলো উপজেলার তালম ইউনিয়নের মোক্তার হোসেনের মেয়ে মুক্তি খাতুন (৮) ও তার খালাতো ভাই কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের নুকুল হোসেনের ছেলে আশিকুর রহমান (৭)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন, মাগরিবের আজানের পর ঝড় শুরু হলে শিশু দুটি পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তাদের অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ দেখতে পাওয়া যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঢাকা পোস্টকে বলেন, চেয়ারম্যানের কাছে শুনেছি দুই শিশু পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে। তবে থানায় অভিযোগ আসেনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com