শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় আন্ত:জেলা চোর ও ডাকাতচক্রের ৯ সদস্য গ্রেফতার চোরাই মালামালাসহ নগদ টাকা উদ্ধার

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসেন, পাবনা:

পাবনার ঈশ্বরদীর আওতাপাড়ায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আন্ত:জেলা চোর ও ডাকাতচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত সোনা, রুপা ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
পুলিশ সুপার জানান, গত ২৯ নভেম্বর রাতে ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া বাজারে মল্লিকা জুয়েলার্সে নামের এক স্বর্ণের দোকানে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় ৩ ডিসেম্বর থানায় মামলার পর অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে ৩দিন অভিযান চালিয়ে রাজশাহী, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ডাকাতচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চোরাইকৃত ছয় ভরি সোনা, ৫০ ভরি রুপা, স্বর্ণ বিক্রির ৭ লাখ ৯০ হাজার টাকা সহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মৃত রুহুল আমীনের ছেলে শহিদুল হাওলাদার, আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক ও বাবুল হাওলাদার, শাজাহান হাওলাদের ছেলে বাবুল হাওলাদার, ফজলুল হকের ছেলে রুস্তম আলী, রতন মিস্ত্রির ছেলে শান্ত মিস্ত্রি, শম্ভুনাথ কুলুর ছেলে বাবুল কুলু, নাটোর জেলার আব্দুস সাত্তারের ছেলে সাঈদ, মৃত দরবেশের ছেলে জালাল উদ্দিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়। আদালত তাদের পাবনা জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com