শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন

Reading Time: < 1 minute

এস.এম আলম, পাবনা:

পাবনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্র্রীস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সকাল ১০টায় পাবনা ব্যপ্টিস্ট চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ উপাসনা। উপাসনা পরিচালনা করেন ধর্মযাজক ফাদার ইসাহাক সরকার। উপাসনা শেষে কীর্তন অনুষ্ঠিত হয়। পরে একে অপরের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর চার্চ চত্বরে অনুষ্ঠিত হয় বড়দিনের কেক কাটা পর্ব। এ সময় ধর্মযাজক সহ চার্চ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজে অংশ নেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা। এছাড়া বড় দিন উপলক্ষে পাবনার আতাইকুলা ব্যাপ্টিষ্ট চার্চ, চাটমোহর খ্রীস্টান পল্লী সহ জেলার প্রতিটি গীর্জায় ছিল উৎসবের আমেজ। বর্নিল আলোক সজ্জায় সাজানো হয় জেলার প্রতিটি চার্চকে। খ্রীস্টান ধর্ম মতে, সমগ্র জাতির মুক্তির জন্য এ দিন অবির্ভাব ঘটেছিল যিশু খ্রীস্টের।
দেশ ও মানুষের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয় প্রার্থণায়। বড়দিন উদযাপন ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনে ব্যস্ত সময় পার করবে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com