সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’

পাবনায় গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করলেন শিল্পীগণ

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা :
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগৃহ করলেন পাবনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীবৃন্দ।
শহরের সাংস্কৃতিক চত্বর, লতিফ টাওয়ার, এআর কর্ণার, এআর প্লাজা, হক সুপার মার্কেট, শাহ আলম মার্কেট, রায়ের বাজার, আল আকসা মর্কেটসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য গান গেয়ে সহযোগিতা চেয়ে হাত বাড়ান সংগীত শিল্পীরা। এসময় সংগীত শিল্পীদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী থেকে সব শ্রেণি পেশার মানুষ।
এসময় সংগীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী সুমন সরকার, পাভেল ওয়াহিদ, রবিরাজ, সুজন বৈরাগী, অ্যাটুইন ব্যান্ডের মাহবুবুল ইসলাম লিটন, নাট্যশিল্পী গৌতম কুমার, পথ সাহিত্য সংসদের সভাপতি আর কে আকাশ, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, জোহান, জনমসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
সংগৃহকৃত অর্থ দায়িত্বশীল ও বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com