শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় চাঁদার দাবিতে দিনে দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

এমজি সুলভ খান, পাবনা:

পাবনায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আরিফপুর হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুল হোতা মনি সরদারকে গ্রেফতার করেছে পাবনা থানা পুলিশ।
নিহত আব্দুল করিম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি চাউল ও পেঁয়াজ ববসায়ী ছিলেন। আটক মনি সরদার একই ইউনিয়নের আরিফপুর গ্রামের বাদশা সরদারের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মনি সরদার মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, নিহত করিম রাস্তা দিয়ে যাওয়ার সময় মনি সরদার তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বিকৃতি জানালে করিমকে কুপিয়ে গুরত্বর জখম করে। স্থানীয়রা করিমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মনি সরদারকে গ্রেফতার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com