রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনায় ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহত গুরত্বর আহত তার মা

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসেন, পাবনা:

পাবনা শহরের ব্যাস্ততম সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির মা তাছলিমা খাতুন (৩০)। নিহত শিশু আবু তালহা (০৪) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে। আজ বেলা ১২টার সময় শহরের পাওয়ার হাউজের সামনে এ ঘটনা ঘটে।
গুরত্বর আহত তাছলিমা জানায়, সে তার মায়ের বাড়ি থেকে সন্তানকে সাথে নিয়ে শশুরবাড়ি যাচ্ছিলেন। পাওয়ার হাউজের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেয় শিশুটি মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসেন। আটক চালক চরবাঙ্গাবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোঃ সুলতান। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com