বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাবনায় দুঃস্থ্য ও শীতার্তদের মাঝে মামুন-রুহুলের সহস্রাধীক কম্বল বিতরণ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনায় দুঃস্থ্য ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন ও পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমীন। গত মঙ্গল ও বুধবার রাতে শহরের বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেরীল বাইপাশ মোড়, নুরপুর মোড়, গাছপাড়া বাসস্ট্যান্ড ও পাবনা সদর হাসপাতালে সহ¯্রাধীক মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইয়াম হোসেন, জেলা মৎস্যলীগের সদস্য সচিব মেহেদী হাসান হিরোক, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান বিদ্যুত জেলা স্বেচ্ছা সেবকলীগের নেতা তৌহিদুল হাসান তুহিন, সজিব। এছাড়া জনি,আরিফ, সাকিব, নীবিড়সহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতা-কর্মীবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজনীতির পাশাপাশি দারিদ্র মানুষের কষ্ট লাঘবের জন্য দেশের ক্রান্তিকালীন সময়ে আমরা অসহায় মানুষদের সহযোগিতা করে থাকি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারন করে, মমতাময়ি মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি। বিশেষ করে করোনাকালীন সময়ে বিনামুল্যে অক্সিজেন সরবরাহ, খাদ্য ও বিভিন্ন সামগ্রি বিতরন করেছি। ইনশাআল্লাহ আগামীদিনে যে কোন দুর্যোগে আমরা অসহায় মানুষদের পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com