শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন বার্ষিকী পালন

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসেন, পাবনা:

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে  জেলা প্রশাসন ও  সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের  আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন সংগ্রহশালায়  এসে শেষ হয়। পরে সেখানে তার  ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সকলে। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে  অনুষ্ঠিত  আলোচনা সভা হয়। সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন  পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল,সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. রণেশ মধুপ্রমুখ।
১৯৩১ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com