রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা আন্দোলন এবং আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। বিকেলে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সেটেলমেন্ট অফিসার আফরোজা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।সভায় জেলা প্রশাসনসহ প্রতিটি সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান ঐদিন রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পু¯পস্তবক অর্পন করবেন। বিকাল ৪ টা থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসুচী পালিত হবে।