রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনায় রাজশাহী বিভাগীয় কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Reading Time: < 1 minute

এমজে সুলভ খান, পাবনা :
পাবনায় জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী বিভাগীয় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা আরিফপুর সদর গোরস্থান  ঈদগাহ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জারির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতারা। সভায় আরও উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুল রহমান চন্দন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোল্লা, প্রচার সম্পাদক সাম্স, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডন, কৃষক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাজী মো. কামাল ও পাবনা জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা  নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানা। একই সাথে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com