রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি :পাবনা র্যাব কর্তৃক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ ০২ জন গ্রেফতার।মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ০৬/০৩/২০২৩ তারিখ ২০.১০ ঘটিকায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামস্থ আসামী মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত আলীম উদ্দিন খাঁ এর বসতবাড়ী’ অভিযান চালিয়ে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, মোটর সাইকেল-০৩টি, চাবি-০২ টি, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-১,৩১৯/- টাকাসহ ০২ জন বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত আলীম উদ্দিন খাঁ, সাং-আলোক দিয়ার, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা ০২। মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা-মোহাম্মদ প্রামাণিক, সাং-তৈলকুপী, থানা-আতাইকুলা, জেলা-পাবনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাকি দিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত- মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার র্যাব-১২, সিপিসি-২, পাবনা।