শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় র‌্যাবের অভিযানে ২শ ১৪গ্রাম হিরোইনসহ ১ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, পাবনা র‌্যাব ১২ সিপিসি টু-

পাবনা র‌্যাব কর্তৃক ২১৪ (দুইশত চৌদ্দ) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ০৬/০৬/২০২৩ তারিখ ০৮.৫০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, উপ অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এবং সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন পাবনা পৌরসভাস্থ অনন্তমোড় সংলগ্ন ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ রাঘবপুর এলাকায় জনৈক মোঃ মুকুল খন্দকার এর বাসার সামনে পাবনা টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ২১৪ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি ট্রাক (চাবিসহ), খড়-৯,০০০ আটি, ব্যাগ-০১টি, ট্যাক্স টোকেন-০১টি, রুট পারমিট-০১টি, মোবাইল-০১টি, সিমকার্ড-০২টি ও নগদ-২৪,৩০০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আসরাউল (৩২), পিতা-মৃত নুরুল হুদা, সাং-ধাতমা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার  র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com