রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনায়  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে  মানববন্ধন 

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির  টাকা আত্মসাৎ এর অভিযোগে  মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। রবিবার (০১জানুয়ারী) দাদপুর খাঁরজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সামনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে  অভিভাবক ও এলাকাবাসী  এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে তারা  দাদপুর খারজানি সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির অনিয়মের অভিযোগ করে বলেন, ২০২২ সালে করোনা কালীন সময় থাকায় শিক্ষার্থীদের সরকারের দেওয়া  উপবৃত্তির টাকা শতভাগ দেওয়ার কথা থাকলেও নামে মাত্র ২০-২৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। অন্যান্য শিক্ষার্থীদের উপবৃত্তির  টাকা না দেওয়ার বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির কাছে জানতে চাইলে, তারা কোন সঠিক জবাব দিতে পারে নাই। উপবৃত্তির টাকা প্রদানের বিষয়ে কয়েকবার তারা আশ্বাস দিলেও প্রদান করেনি। উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি বিভিন্ন মহলে জানিয়ে সমাধান না পাওয়ায়, আমরা অভিভাবক ও এলাকাবাসী  প্রতিবাদ জানাতে  বাধ্য হই। অভিভাবক ও এলাকাবাসী  আরও বলেন, আমরা আশা করি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি যাচাই করে ব্যবস্হা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com